দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর-এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পদের নাম ও সংখ্যা: উপ-সহকারী প্রকৌশলী, টেকনিশিয়ান (সিভিল), সহকারী (পিসি), জুনিয়র কেয়ারটেকার (পিয়ন/ক্লিনার/সার্ভিস বয়), নিরাপত্তা প্রহরী, পাঁচক এবং জুনিয়র টেকনিশিয়ানসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা এইচএসসি/এসএসসি পাস হতে হবে।
বয়স সংক্রান্ত তথ্য: ০১/১২/২০২৫ তারিখে ৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য বয়স ২১ হতে ৩২ বছর এবং ১৬তম ও ২০তম গ্রেডের পদের জন্য বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০/- টাকা রকেট/বিকাশ-এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৪ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। তবে ফি প্রদানের শেষ সময় ০৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ