বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪-১৬তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে এই তালিকা তৈরি করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. ব্যক্তিগত সহকারী: ০৩ জন
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৪ জন
৩. ডাটা এন্ট্রি অপারেটর: ০১ জন
৪. নমুনা সংগ্রহ সহকারী: ০৫ জন

আবেদন ও পরবর্তী করণীয়:
নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত ‘প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই ফর্ম’ (Verification Form) যথাযথভাবে পূরণ করে ৩ (তিন) সেট আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে। নিয়োগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ