সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পদের নাম: জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন, গাইনী, প্যাথলজি, অর্থোপেডিক, রেজিওলজি এন্ড ইমেজিং, চক্ষু এবং নাক, কান ও গলা)।

পরীক্ষার তারিখ ও সময়:
১. মেডিসিন, গাইনী ও প্যাথলজি পদের লিখিত পরীক্ষা আগামী ০৬ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় এবং মৌখিক পরীক্ষা একই দিন বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।
২. অর্থোপেডিক, রেজিওলজি এন্ড ইমেজিং, চক্ষু এবং নাক, কান ও গলা পদের লিখিত পরীক্ষা আগামী ১০ মে ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় এবং মৌখিক পরীক্ষা একই দিন বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, ঢাকা সেনানিবাস।

আবেদন ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
আবেদনের সময় পূরণকৃত মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এসএমএস প্রদান করা হবে। প্রার্থীগণ এসএমএস প্রাপ্তির পর https://job.shmrmi.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ