৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) প্রথম পর্যায়ের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এই পর্যায়ে সাধারণ ক্যাডারের মোট ২৫৭০ জন প্রার্থীর পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার স্থান, তারিখ ও সময়:
তারিখ: ১১ মে ২০২৬ থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত (নির্ধারিত তারিখ অনুযায়ী)।
সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে শুরু।
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের বিপিএসসি-র ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে পূরণকৃত ফরম এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি এবং অন্যান্য নথিপত্রের ২ সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
২. মূল সনদসমূহ ভাইভা বোর্ডে অবশ্যই প্রদর্শন করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র (Interview Letter) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না।
৪. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ