বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল ও পরবর্তী ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

কম্পিউটার অপারেটর এবং নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে:

  • ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার): সকাল ১০:০০ ঘটিকা ও সকাল ১১:৩০ ঘটিকা (নির্দিষ্ট রোল নম্বর অনুযায়ী)
  • ৩০ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): সকাল (নির্দিষ্ট রোল নম্বর অনুযায়ী)

অন্যদিকে, অডিটর, হিসাব রক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে:

  • ০২ মে ২০২৬ (শনিবার): সকাল ১০:০০ ঘটিকা

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বিটাক কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।
  • ব্যবহারিক পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীগণকে অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।
  • এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি/ ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিটাক-এর লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বিটাক-এর লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ