চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জনবল নিয়োগের লক্ষ্যে গৃহীত লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উপ-সহকারী প্রকৌশলী (পুর) এবং হিসাব সহকারী।
পরীক্ষার তারিখ ও সময়:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১০:০০ ঘটিকা।
২. উপ-সহকারী প্রকৌশলী (পুর): ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার), দুপুর ২:০০ ঘটিকা।
৩. হিসাব সহকারী: ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার), সকাল ১০:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: প্রিমিয়ার ইউনিভার্সিটি (ওয়াসা ও হাজারী লেইন ক্যাম্পাস) এবং ওমরগণি এম. ই. এস. কলেজ, চট্টগ্রাম।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
২. পরীক্ষার সময় অবশ্যই মূল প্রবেশপত্র সাথে রাখতে হবে।
৩. পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
৪. উত্তরপত্রে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে এবং প্রবেশপত্রের অনুরুপ স্বাক্ষর প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ