বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম-এর বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গত ০৯/০১/২০২৫ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ১৪-২০ গ্রেডের ১২টি ক্যাটাগরির পদের জন্য প্রার্থীদের চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্ত পদের নামসমূহ:
১. পোস্টম্যান (১৯০ জন)
২. স্ট্যাম্প ভেন্ডার (০২ জন)
৩. ওয়্যারম্যান
৪. আর্মড গার্ড
৫. প্যাকার কাম-মেইল ক্যারিয়ার
৬. অফিস সহায়ক (এমএলএসএস)
৭. গার্ডেনার (০৫ জন)
৮. পরিচ্ছন্নতা কর্মী-সুইপার (১৩ জন)
৯. বার্তা বাহক (০২ জন)
১০. রানার (১৪৭ জন)
১১. বোটম্যান (০১ জন)
১২. নিরাপত্তা প্রহরী
পরবর্তী করণীয়:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব স্থায়ী ঠিকানায় যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ