বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২৮ এপ্রিল ২০২৬ হতে ০৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত (নির্ধারিত সময়সূচী অনুযায়ী) প্রতিদিন সকাল ১১:০০ ঘটিকা হতে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান: কক্ষ নং-৭০৬, লেভেল-৭, পানি ভবন, ৭২ গ্রীন রোড, ঢাকা-১২০৫।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
২. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র ও নম্বরপত্র (এসএসসি এবং ডিপ্লোমা সহ), ২ কপি রঙিন ছবি, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এনআইডি এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. সকল মূল কাগজের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
৪. কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র অবশ্যই সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ