পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
অফিস সহায়ক - ১২ জন
প্রয়োজনীয় নির্দেশনা:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে ই-মেইলে অথবা সশরীরে উপস্থিত হয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রশাসন-৩ শাখায় জমা দিতে হবে। ফরমের সাথে নাগরিক সনদপত্র এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে এবং তা প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ