বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর স্থগিতকৃত প্রার্থীদের মধ্য থেকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে মনোনয়নের ফলাফল প্রকাশ করেছে। বিএমডিসি সনদ না থাকায় ইতিপূর্বে যেসব প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছিল, তাদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী সার্জন: ১৭১ জন
২. সহকারী ডেন্টাল সার্জন: ১৯ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএমডিসি সনদ সংক্রান্ত জটিলতায় স্থগিত থাকা প্রার্থীদের মধ্য থেকে মোট ১৯০ জনকে কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া অবশিষ্ট স্থগিতকৃত আরও ২৪ জন প্রার্থীর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্ম কমিশনের ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ