অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা-এর সাংগঠনিক কাঠামোভুক্ত সরাসরি পন্থায় জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে। ১৩তম হতে ২০তম গ্রেডের মোট ২৪টি শূন্য পদে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
পদের নাম ও সংখ্যা:
১. ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩) – ০৫টি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) – ০৭টি
৩. অফিস সহায়ক (গ্রেড-২০) – ১২টি
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও অর্গানোগ্রাম অনুসরণ করে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং সময়সীমা নির্দিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। এই ছাড়পত্রের মেয়াদ জারির তারিখ হতে পরবর্তী ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ