গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৯তম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে অপেক্ষমান তালিকা হতে চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত পদের নামসমূহ:
১. সহকারী প্রকৌশলী (সিভিল)
২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
৩. এস্টেট পরিদর্শক
৪. ইমারত পরিদর্শক
৫. অটোক্যাড অপারেটর
যোগদান সংক্রান্ত তথ্য:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৩ মে ২০২৬ তারিখ পূর্বাহ্নে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ