পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অফিস সহায়ক (গ্রেড-২০) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
পরীক্ষার তারিখ: ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সম্মেলন কক্ষ (কক্ষ নং ১১৪৩, লেভেল-১০, ব্লক-বি), পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭।
নির্দেশনা:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল মূল কাগজপত্র ও প্রবেশপত্র সাথে আনতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি প্রার্থীদের অবশ্যই অনুসরণ করতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ