প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর একটি পদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা (৯ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১২ মে ২০২৬
পরীক্ষার সময়: দুপুর ১২:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।
২. প্রবেশপত্র বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করতে হবে।
৩. পরীক্ষায় বাংলা (৪০), ইংরেজি (৪০), সাধারণ জ্ঞান (৪০) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে (৮০) নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. টেকনিক্যাল বিষয়ের জন্য সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

শ্রুতিলিখকের জন্য আবেদন: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতিলিখক প্রয়োজন, তাদের আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কমিশন সচিবালয়ে আবেদন করতে বলা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ