রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত স্বনামধন্য শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল (Shahabuddin Medical College & Hospital) তাদের বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতন ও সুন্দর কর্মপরিবেশে কাজ করতে আগ্রহী যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হলো।
| ক্রম | পদের নাম | বিষয়/বিভাগ | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন |
|---|---|---|---|---|
| ০১ | অধ্যক্ষ | শাহাব উদ্দিন মেডিকেল কলেজ | বিএমএন্ডডিসি ও পিএসসির নিয়ম অনুযায়ী। | আলোচনা সাপেক্ষে |
| ০২ | অধ্যাপক | ইন্টারনাল মেডিসিন, গাইনী, অর্থোপেডিক্স, নিউরোমেডিসিন, চক্ষু, নিউরোসার্জারী, গ্যাস্ট্রোএন্টারলজী, এনাটমী, ফার্মাকোলজী, বায়োকেমিস্ট্রি, প্যাথলজী, কমিউনিটি মেডিসিন, ইএনটি, রেডিওলজি | এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে এমফিল/এমডি/এমএস/ফেলোশিপ। সহযোগী অধ্যাপক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা ও ৫টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে |
| ০৩ | সহযোগী অধ্যাপক | সার্জারী, ইন্টারনাল মেডিসিন, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্টারলজী, প্যাথলজী, ইএনটি, চক্ষু, নিউরোমেডিসিন, নিউরোসার্জারী, রেডিওলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন | এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি। সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা ও ৩টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে |
| ০৪ | সহকারী অধ্যাপক | এনাটমী, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্টারলজী, প্যাথলজী, ইএনটি, চক্ষু, নিউরোমেডিসিন, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, সাইকিয়াট্রি, নিউরোসার্জারী, নেফ্রোলজী, প্যাথলজী, রেডিওলজি | এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি/ডিপ্লোমা। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে |
| ০৫ | সহকারী পরিচালক | হাসপাতাল শাখা | এমবিবিএস। হাসপাতাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি ও অভিজ্ঞদের অগ্রাধিকার। | আলোচনা সাপেক্ষে |
| ০৬ | রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার | মেডিসিন, সার্জারী, গাইনী, ইএনটি, চক্ষু, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স | বিএমএন্ডডিসি ও পিএসসির নিয়ম অনুযায়ী। | আলোচনা সাপেক্ষে |
| ০৭ | মেডিকেল অফিসার | সকল বিষয়ে | বিএমএন্ডডিসি ও পিএসসির নিয়ম অনুযায়ী। | আলোচনা সাপেক্ষে |
| ০৮ | সহকারী পরিচালক (মার্কেটিং) | হাসপাতাল শাখা | এম.এ/এম.বি.এ/এমএইচএ ডিগ্রিসহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
| ০৯ | সিনিয়র স্টাফ নার্স | হাসপাতাল শাখা | ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী পাস। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। উপজাতী ও কম্পিউটার জানাদের অগ্রাধিকার। | আলোচনা সাপেক্ষে |
| ১০ | ফ্রন্টডেস্ক এক্সিকিউটিভ | হাসপাতাল শাখা | বি.এ/বি.বি.এস ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
| ১১ | মেডিকেল টেকনোলজিস্ট | প্যাথলজী, গ্যাস্ট্রোএন্টারলজী, রেডিওলজি | ডিপ্লোমা পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
| ১২ | হাউজ কিপিং সুপারভাইজার | হাসপাতাল শাখা | এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
| ১৩ | ফাস্টফুড কারিগর | কলেজ ক্যান্টিন | এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
| ১৪ | ইলেকট্রিশিয়ান | কলেজ ও হাসপাতাল | এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
| ১৫ | ওয়ার্ডবয়/আয়া | হাসপাতাল শাখা | এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। | আলোচনা সাপেক্ষে |
১. আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন-বৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনপত্রের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
২. খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
বরাবর,
অধ্যক্ষ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ
বাড়ী # ১২, রোড নং # ১১৩/এ, গুলশান-২, ঢাকা-১২১২।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ ইং।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৯-০৪-২০২৬