বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর অধীনে জনবল নিয়োগের লক্ষ্যে একাউন্টস আ্যাসিস্ট্যান্ট এবং প্ল্যানিং আ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: একাউন্টস আ্যাসিস্ট্যান্ট এবং প্ল্যানিং আ্যাসিস্ট্যান্ট
মৌখিক পরীক্ষার তারিখ: ১৯, ২০, ২১, ২২, ২৩ এবং ২৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার সময়: দুপুর ০২:০০ টা
পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা-১২২৯।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. এডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি) ও টেলিটক অ্যাপ্লিক্যান্ট কপি।
২. পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি।
৩. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং নাগরিকত্ব সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৫. কম্পিউটার দক্ষতা ও কোটা সংক্রান্ত (প্রযোজ্য ক্ষেত্রে) প্রয়োজনীয় সকল সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় সকল নথিপত্রসহ প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ