চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ০৮/০৪/২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষাটি আপাতত স্থগিত করা হলো। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
১. প্রার্থীদের ঠিকানায় ইতিমধ্যে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রসমূহ পরবর্তী পরীক্ষার জন্য সংরক্ষিত রাখতে হবে, যা পরিবর্তিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিতব্য পরীক্ষায় বৈধ হিসেবে গণ্য হবে।
২. যে সকল প্রার্থী আবেদনের সময় প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত কপি জমা দেননি, তাদের আগামী ১৬/০৪/২০২৬ তারিখের মধ্যে একসেট সত্যায়িত সনদ ‘সিনিয়র পারসোনেল অফিসার (ইআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম-৪১০০’ বরাবর প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
৩. তবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরির লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি