চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট পদের আবেদনকারী প্রার্থীদের জন্য এই জরুরি নোটিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পদের নাম: ইনল্যান্ড মাষ্টার (১ম শ্রেণী)
পরীক্ষার তথ্য: আগামী ০৮/০৪/২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রবেশপত্র সংক্রান্ত: ইতোমধ্যেই ডাকযোগে প্রেরিত প্রার্থীদের প্রবেশপত্রগুলো পরবর্তী পরীক্ষার সময় কার্যকর থাকবে।
জরুরি নির্দেশনা: যেসব প্রার্থী আবেদনের সময় সত্যায়িত সনদপত্র জমা দেননি, তাদের আগামী ১৬/০৪/২০২৬ তারিখের মধ্যে একসেট সত্যায়িত সনদ সিনিয়র পারসোনেল অফিসার (ইআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম-৪১০০ বরাবরে প্রেরণের জন্য বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ