বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর নিয়ন্ত্রণাধীন বিউবো মাধ্যমিক বিদ্যালয়, কাপ্তাই, রাঙ্গামাটিতে সম্পূর্ণ অস্থায়ী ও দৈনিক সম্মানী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: শিক্ষক (বিভিন্ন বিষয়)।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং মাধ্যমিক শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫ স্কেলে) এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪ স্কেলে) থাকতে হবে।

বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্তের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং সকল একাডেমিক সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র শিক্ষক নিয়োগ কমিটির নিকট পৌঁছাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম এবং জীবনবৃত্তান্তের সাথে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬ ইং।

পরীক্ষার তথ্য: আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ