শিল্প মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত সীট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এই লিখিত পরীক্ষাটি গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ (শুক্রবার) বেলা ১১:০০টা থেকে ১২:৩০টা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল কলোনী, ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সীট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদে মোট ২৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শিল্প মন্ত্রণালয়ের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ