বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ এবং প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রদান করা হয়েছে।

পদের নামসমূহ: এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার (পরিসংখ্যান, অর্থনীতি), এএনএস ইন্সপেক্টর (এআইএস, ম্যাপস এন্ড চার্ট), ইন্সপেক্টর (ডেঞ্জারয়াস গুডস ও গ্রাউন্ড হ্যান্ডলিং, অপস) এবং রেটার (এভিয়েশন ইংলিশ)।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৭ এপ্রিল ২০২৬ এবং ০৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ০২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র, অনলাইন আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং কোটা সংক্রান্ত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

উপস্থিতির সময়: প্রার্থীদের নির্ধারিত তারিখে দুপুর ০১:০০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ