কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত কর্ণফুলী ইপিজেড হাসপাতালে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. প্রধান চিকিৎসা কর্মকর্তা
২. গাইনোকোলজিষ্ট ও অবস
৩. এম.এল.এস.এস – ০৩টি পদ
৪. পরিচ্ছন্নতাকর্মী – ০৫টি পদ

বয়স সংক্রান্ত তথ্য: ২৮/০৪/২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 'সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ড, কর্ণফুলী ইপিজেড, প্রশাসন বিভাগ, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪' বরাবর পাঠাতে হবে। সরাসরি বা হাতে-হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম বেপজার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।

আবেদন ফি: ০১ ও ০২ নং পদের জন্য ২০০/- টাকা এবং ০৩ ও ০৪ নং পদের জন্য ৫০/- টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনের সাথে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর্ণফুলী ইপিজেড হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ