নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬-এর মনোবৈজ্ঞানিক ও চক্ষু পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসাথে আপীল প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানানো হয়েছে।
চক্ষু পরীক্ষার আপীল প্রক্রিয়া:
- যারা চক্ষু (কালার ভিশন ও ল্যান্টার্ণ) পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন, তারা আগামী ০৪ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আপীল করতে পারবেন।
- আপীলের জন্য সরকারি ফি ৫০০ (পাঁচশত) টাকা (চার্জ ব্যতিত) ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।
- আপীলকৃত প্রার্থীদের আবেদন ০৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় নৌপরিবহন অধিদপ্তর, এফ-১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এ নিষ্পত্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত নির্দেশনা:
- শূন্য আসনের বিপরীতে অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত এবং চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডেটগণকে আগামী ০৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে স্ব স্ব একাডেমির নির্দেশনা মোতাবেক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে একাডেমিতে ভর্তির জন্য বিবেচিত হবে।
- বেসরকারি একাডেমির জন্য, ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, প্যাথলজিক্যাল টেস্টের অনুমোদিত ল্যাবরেটরি তালিকা এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা তাদের স্ব স্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।
- কোনো প্রার্থীর চক্ষু পরীক্ষার আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি করা যাবে না।
- ভর্তিকৃত ক্যাডেটদের চূড়ান্ত তালিকা ০৫ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- বিষয়ভিত্তিক ফলাফল ০৬ এপ্রিল ২০২৬ তারিখে একাডেমিসমূহে প্রেরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ