আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৪-এর মাধ্যমে মনোনীত প্রার্থীকে সিভিল জজ (শিক্ষানবিশ) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদের নাম: সিভিল জজ (শিক্ষানবিশ)

বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০/- টাকা (৬ষ্ঠ গ্রেড)

যোগদানের সময় ও স্থান: মনোনীত প্রার্থীকে আগামী ০৫ এপ্রিল ২০২৬ তারিখ পূর্বাহ্ণে তাঁর নামের পাশে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজ এর নিকট যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:

  • নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে যোগদানের তারিখ হতে ২ বছরের জন্য শিক্ষানবিশ স্তরে থাকতে হবে।
  • যোগদানের পূর্বে ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রয়োজনীয় বন্ড সম্পাদন করতে হবে।
  • চাকরিতে যোগদানকালে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে আরও একটি ৩০০/- টাকার বন্ড জমা দিতে হবে।
  • যোগদানের সময় সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

আইন ও বিচার বিভাগে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ

আইন ও বিচার বিভাগে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ

আইন ও বিচার বিভাগে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ