বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।

পদের নাম: শ্রম পরিদর্শক (সেফটি) (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১১ মে ২০২৬ (সোমবার)
পরীক্ষার সময়: দুপুর ৩:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত (১ ঘণ্টা)
পরীক্ষার কেন্দ্র: ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২:৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এর পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
৩. পরীক্ষার হলে কোনো প্রকার ক্যালকুলেটর, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচি প্রকাশ