পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, স্টেশন এ্যাটেনডেন্ট এবং নিরাপত্তা প্রহরী পদে অপেক্ষমাণ তালিকা হতে প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময় ও স্থানে যোগদান করতে হবে।

পদের নামসমূহ: জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, স্টেশন এ্যাটেনডেন্ট এবং নিরাপত্তা প্রহরী।

যোগদানের তারিখ ও সময়: ১৯ এপ্রিল ২০২৬ তারিখ, সকাল ৯:০০ টা।

যোগদানের স্থান: মহাব্যবস্থাপক (পিএন্ডএ) বরাবর পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, গ্রিড ভবন, এভিনিউ-০৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং নিয়োগপত্রের মূল কপি।
২. রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস) কর্তৃক প্রদত্ত শারীরিক ও মানসিক উপযুক্ততা সনদ এবং ডোপ টেস্টের প্রতিবেদন।
৩. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র।

নির্ধারিত তারিখে কোনো প্রার্থী যোগদান করতে ব্যর্থ হলে তার নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর বিভিন্ন পদে নিয়োগের ফলাফল প্রকাশ