কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ:
প্রধান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী এবং অফিস সহায়ক।

পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষা আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৪তম গ্রেডের পদের পরীক্ষা সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত এবং ২০তম গ্রেডের (অফিস সহায়ক) পদের পরীক্ষা সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ:
খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, খিলগাঁও স্কুল আ্যান্ড কলেজ, মডেল হাই স্কুল এবং খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহ:
আবেদনকারী প্রার্থীগণ টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://dife.teletalk.com.bd) হতে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ