বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ‘প্রজনন স্বাস্থ্য (মাতৃ ও শিশু স্বাস্থ্য) সুরক্ষায় মিডওয়াইফারি শিক্ষা সম্প্রসারণ ও সেবা কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. এনজিও পরামর্শক (এনজিও কনসালটেন্ট) – ০১টি
২. মিডওয়াইফ – ০৮টি
বয়স সীমা: মিডওয়াইফ পদের জন্য ২০/০৪/২০২৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ’ বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তথ্য: এই নিয়োগে বান্দরবান জেলার স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত নারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ