ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ) - ১,০১৭টি পদ

প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ: ০৮/০৪/২০২৬

ডাউনলোড প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php) থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের কোনো সুযোগ থাকবে না।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরীক্ষার তারিখ এবং কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১,০১৭ পদে সমন্বিত ৯ ব্যাংক ২টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ