নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) সরাসরি নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা:
১. নির্বাহী পরিচালক (অর্থ) - ০১টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ বা এম.কম ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা এবং সিনিয়র ম্যানেজমেন্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়সসীমা:
২২/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নেসকোর ক্যারিয়ার পোর্টাল https://career.nesco.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ২,০০০/- টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১২/০৩/২০২৬ তারিখ সকাল ৯:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১৬/০৪/২০২৬ তারিখ বিকেল ৫:০০ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ