ADVERTISING
ADVERTISING

বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুসংবাদ! দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (UniMed UniHealth Job Circular 2026) তাদের মেডিকেল প্রমোশন অফিসার (MPO) পদে জনবল নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের ডাক দিয়েছে।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (MPO)

আবেদনের যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। তবে এসএসসি (SSC) পর্যায় পর্যন্ত অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
  • অন্যান্য: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রধান দায়িত্বসমূহ:

  • চিকিৎসকদের কাছে পণ্যের বিস্তারিত তথ্য উপস্থাপন করা (Medical Detailing)।
  • প্রেসক্রিপশন জেনারেট করা।
  • অর্ডার সংগ্রহ করা।

সুযোগ-সুবিধা:

  • আকর্ষণীয় বেতন ও ভাতাদি।
  • মাসিক ও ত্রৈমাসিক ইনসেন্টিভ স্কিম।
  • নিজের এবং পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সহায়তা।
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রফিট শেয়ার।
  • গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময়সূচী ও স্থান:

আগ্রহী প্রার্থীদের নিচের নির্ধারিত স্থান ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো:

জেলাতারিখসময়স্থান ও ঠিকানা
রাজশাহী৩০ মার্চ ২০২৬সকাল ৯:০০ - দুপুর ১২:০০হোল্ডিং নং: ৪৫১, চন্দিপুর, রাজপাড়া, রাজশাহী-৬০০০।
রংপুর৩১ মার্চ ২০২৬সকাল ৯:০০ - দুপুর ১২:০০বাড়ি নং- ৫৬/৭, রোড- ০১, মাদরাসা রোড, মুন্সিপাড়া, রংপুর।
বগুড়া০১ এপ্রিল ২০২৬সকাল ৯:০০ - দুপুর ১২:০০৮৯৪/এ, নূর মসজিদ লেন (১ম তলা), জলেশ্বরীতলা, বগুড়া।
ঢাকা৩১ মার্চ, ০১ ও ০২ এপ্রিল ২০২৬সকাল ৯:৩০ - দুপুর ০১:০০করপোরেট অফিস: ৬৬০ ওয়াশপুর, বসিলা ব্রিজের পর প্রথম বাম গলি, ঢাকা।

ইন্টারভিউতে সাথে যা আনতে হবে:

১. একটি বিস্তারিত জীবনবৃত্তান্ত (Resume)।

২. ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

ADVERTISING

৩. জাতীয় পরিচয়পত্র (মূল কপি ও ফটোকপি)।

৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল কপি ও ফটোকপি)।

বিঃদ্রঃ যাদের ফার্মাসিউটিক্যালস সেলসে অভিজ্ঞতা আছে, তারা অগ্রাধিকার পাবেন এবং তাদের ক্ষেত্রে উচ্চতর বেতন ও পদ বিবেচনা করা হতে পারে।

সূত্রঃ প্রথম আলো-২৭-০৩-২০২৬ তারিখ 


ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন