বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড (9143) হতে এসএমএস-এর মাধ্যমে বিস্তারিত সময়সূচি জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

পদের নামসমূহ:
১. এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার (পরিসংখ্যান, অর্থনীতি ও সাধারণ)
২. এএনএস ইন্সপেক্টর (এআইএস, ম্যাপস এন্ড চার্ট)
৩. ইন্সপেক্টর (ডেঞ্জারাস গুডস ও গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অপস)
৪. র্যাটার (এভিয়েশন ইংলিশ)

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, অনলাইন আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং কোটা সংক্রান্ত মূল সনদসহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ