বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে একটি প্রকল্পের অধীনে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১টি।

বয়স সীমা: ০৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি প্রকল্প পরিচালক বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৫ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।

পরীক্ষার তথ্য: প্রার্থীদের লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীকালে চিঠির মাধ্যমে জানানো হবে। এজন্য আবেদনপত্রের সাথে ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ একটি খাম সংযুক্ত করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ