বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের কারিগরি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম: আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড)

পরীক্ষার তারিখ ও সময়: ০৬ এপ্রিল ২০২৬ (সোমবার)। পরীক্ষা মোট ২০০ নম্বরের এবং সময় ৪ ঘণ্টা।

পরীক্ষার স্থান: শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়, আগারগাঁও, ঢাকা।

প্রবেশপত্র সংক্রান্ত: প্রার্থীদের অনলাইন থেকে প্রাপ্ত আগের প্রবেশপত্র নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বিপিএসসি বা টেলিটকের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।

পরীক্ষার বিষয়সমূহ: বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং টেকনিক্যাল-৮০ নম্বর। প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষার অন্তত ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষ সহায়তা: প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের আগামী ২৯ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

খাদ্য অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

খাদ্য অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ