প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১১টি শূন্যপদে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • নির্বাহী প্রকৌশলী (বিভিন্ন বিভাগ) - ৬টি
  • সিস্টেম এনালিস্ট - ১টি
  • সিনিয়র প্রোগ্রামার - ১টি
  • উপ-বিভাগীয় প্রকৌশলী - ১টি
  • মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার - ২টি

পরবর্তী করণীয়:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

উপস্থিতির তারিখ ও সময়: ০৭ এপ্রিল ২০২৬, সকাল ৯.০০ ঘটিকা।

স্থান: ঢাকা সেনানিবাস, ঢাকা (যোগাযোগ: ০১৭৬৯৯৯৩৩১৪)।

প্রয়োজনীয় কাগজপত্র:
সদ্য তোলা ৫ কপি সত্যায়িত রঙিন ছবি, পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্রের ৫টি সেট সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ