মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের রাজস্ব খাতভুক্ত মটর মেকানিক পদে ০১ জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী টা: ১০২০০-২৪৬৮০/- (১৪ গ্রেড) বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের শর্তাবলী:
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্র, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক উপযুক্ততার সনদপত্র, ০২ (দুই) কপি পাসপোর্ট' সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে।
- নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
- একজন জামিনদারসহ ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। যদি শিক্ষানবিশকালীন অথবা পরবর্তী ০৩ (তিন) বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে প্রদত্ত বেতন, অনুতোষিক ও প্রশিক্ষণের ব্যয় ফেরত দিতে বাধ্য থাকবেন।
- নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের যেকোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন।
যোগদানের তারিখ ও স্থান:
- আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ৪১ সেগুনবাগিচা, ঢাকায় যোগদান করতে হবে।
- নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
- যোগদানপত্র মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরাবর লিখিতভাবে দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ