বাংলাদেশ রেলওয়ের রাজস্বখাতভুক্ত ট্রেন কন্ট্রোলার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগাদেশ প্রকাশিত হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী মোট ৩৭ জন প্রার্থীকে ১২তম গ্রেডে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ট্রেন কন্ট্রোলার (৩৭টি পদ)
যোগদানের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
যোগদানের স্থান: নির্বাচিত প্রার্থীদের পদায়ন অনুযায়ী মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম অথবা মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় সিভিল সার্জন বা রেলওয়ের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার নিকট হতে সংগৃহীত স্বাস্থ্যগত সনদপত্র, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড, পরীক্ষার মূল প্রবেশপত্র, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী: চাকরিতে যোগদানের পর প্রথম ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগপত্রটি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: