শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যাটাগরির ২৭টি শূন্যপদে বিভাগীয় বাছাই কমিটির (ডিপিসি) সুপারিশের প্রেক্ষিতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের জন্য ডাকা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ০৯ জন
২. কম্পিউটার অপারেটর: ০৩ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১ জন
৪. অফিস সহায়ক: ১৪ জন
পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের তারিখ ও সময়: ৩১ মার্চ ২০২৬ তারিখ, মঙ্গলবার দুপুর ০২:০০ টা।
উপস্থিতির স্থান: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ (ভবন ০৭, কক্ষ নং-৪২২), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: নির্বাচিত প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট সকল সনদের ০১ সেট ফটোকপিসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। সচিবালয়ে প্রবেশের সুবিধার্থে নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীদের তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ