সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) তাদের শূন্য পদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
১. মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) - ১টি
২. মহাব্যবস্থাপক (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট) - ১টি
৩. মহাব্যবস্থাপক (অপারেশন) - ১টি
৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং এন্ড টেলিকম) - ১টি
৫. উপ-মহাব্যবস্থাপক (বিভিন্ন বিভাগ) - ৫টি
৬. ব্যবস্থাপক (পি-ওয়ে/সিভিল) - ১টি
৭. ব্যবস্থাপক (অপারেশন) - ১টি
৮. উপাধ্যক্ষ - ১টি

বয়স সংক্রান্ত তথ্য: ১০ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী পদের ধরন ভেদে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে ১ নং থেকে ৯ নং শর্ত অনুযায়ী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। এছাড়া ২,০০০/- (দুই হাজার) টাকার পে-অর্ডার অফেরতযোগ্য হিসেবে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে, সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ