বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অধীনে একটি পদের ব্যবহারিক পরীক্ষার (Standard Aptitude Test) তারিখ, সময় ও প্রয়োজনীয় নির্দেশাবলি প্রকাশ করেছে।

পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড)। এই পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ২১ জন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার তারিখ ও সময়: ৩০ মার্চ ২০২৬ (সোমবার) সকাল ১০:০০ ঘটিকা। প্রার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই ব্যবহারিক পরীক্ষার সময় সাথে আনতে হবে। প্রবেশপত্র না থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

অন্যান্য নির্দেশনা: ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ