বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগ আদেশ প্রকাশ করেছে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাছাই ও পদোন্নতি কমিটির সভার সুপারিশক্রমে নির্বাচিত প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক (গ্রেড-২০) - ০৫ জন
যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯:০০ টার মধ্যে যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের স্থান:
পরিচালক (প্রশাসন) এর সম্মেলন কক্ষ, দোলনচাঁপা, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট (মাদকাসক্তি পরীক্ষার) সনদ।
২. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
৩. প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, এতিমখানা, আনসার-ভিডিপি বা শারীরিক প্রতিবন্ধী সনদ।
৪. “বিয়েতে যৌতুক দিবেন না এবং নিবেন না” মর্মে লিখিত প্রত্যয়ন।
গুরুত্বপূর্ণ তথ্য:
নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ কাল হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ