চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পদের নাম: নৌযান পরিদর্শক
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ০৪ জন

মৌখিক পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS) প্রেরণ করা হবে।

ইন্টারভিউ কার্ড ডাউনলোড:
প্রার্থীরা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য যে, ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে এবং একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ