বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের একটি পদের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মোট ১৫৭৫ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

পরীক্ষা ও পরবর্তী ধাপ সংক্রান্ত তথ্য:
১. বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২. লিখিত পরীক্ষার বিষয়সমূহ: বাংলা (৪০ নম্বর), ইংরেজি (৪০ নম্বর), সাধারণ জ্ঞান (৪০ নম্বর) এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় (৮০ নম্বর)।
৩. লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

প্রার্থীদের আবেদনের শর্তে কোনো ত্রুটি পাওয়া গেলে যেকোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গণপূর্ত অধিদপ্তরের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের বাছাই (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশ