নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি তাদের শূন্য পদসমূহে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করেছে।

পদের নাম ও সংখ্যা:
১. ড্রাইভার - ০১টি (কম/বেশি হতে পারে)
২. অফিস সহায়ক

বয়স সংক্রান্ত তথ্য: ২৫/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অফিস সহায়ক পদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর এবং ড্রাইভার পদের জন্য বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট (www.pbs.netrokona.gov.bd) অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) হতে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। স্বহস্তে পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি এবং জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি শুধুমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

গুরুত্বপূর্ণ শর্তাবলী: সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। ড্রাইভার পদের প্রার্থীদের অবশ্যই বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সকল পদের প্রার্থীদের সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

সূত্রঃ যুগান্তর-০৫-০৩-২০২৬ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ