মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগে স্থায়ী পদে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী অধ্যাপক

বেতন স্কেল: ৩৫,৫০০ - ৬৭,০১০/-

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই মূল ডিগ্রিপ্রাপ্ত হতে হবে (ফলাফল প্রত্যাশীরা আবেদন করতে পারবেন না)। অনলাইন বা দূরশিক্ষণের ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম ওয়েবসাইট (www.mbstu.ac.bd) থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণকৃত আবেদনের সাথে প্রয়োজনীয় সকল সনদপত্র, মার্কসিট, অভিজ্ঞতার প্রমাণপত্র ও ৩ কপি সত্যায়িত ছবিসহ মোট ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ফি: ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৮০০/- (আটশত) টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনের সাথে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২।

সূত্রঃ যুগান্তর-০৫-০৩-২০২৬ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ