শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
১. টেকনোলজিস্ট (পদার্থবিজ্ঞান) - ০১টি
২. ল্যাব এটেনডেন্ট (সিইপি বিভাগ) - ০১টি
৩. এমএলএসএস (মেডিক্যাল সেন্টার) - ০১টি
৪. নিরাপত্তা প্রহরী (নিরাপত্তা শাখা) - ০২টি

আবেদনের প্রক্রিয়া:
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি/জন্ম নিবন্ধন সনদ এবং প্রার্থীর স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকতে হবে।

আবেদন ফি:
১নং পদের জন্য ৫০০/- টাকা এবং ২, ৩ ও ৪নং পদের জন্য ১০০/- টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ মার্চ, ২০২৬

সূত্রঃ নয়াদিগন্ত-০৫-০৩-২০২৬ তারিখ

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ