মিরপুর সেনানিবাসস্থ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: বিজ্ঞপ্তিতে কম্পিউটার ল্যাব সহকারী, ড্রাইভার এবং নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ পদের ধরন ভেদে ২০০ টাকা ও ৫০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ০৬ মার্চ ২০২৬ থেকে ২৪ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষার তথ্য: পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের অনলাইন থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-০৩-২০২৬ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ