বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও পদের বিবরণ:
১. ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম এইচএসসি পাসসহ কম্পিউটার চালনায় (MS Word, Excel, Power Point) পারদর্শী এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩. কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা: ২৫ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে নাগরিকত্বের প্রত্যয়নপত্রসহ আবেদনপত্র আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে 'সদস্য-সচিব, জনবল নিয়োগ কমিটি, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল, বাড়ী নং-৭৬, রোড নং-৬, ব্লক-এ, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা ১২১৬' বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে।
আবেদন ফি: ১নং পদের জন্য ১০০ টাকা এবং ২ ও ৩ নং পদের জন্য ৫০ টাকা সোনালী ব্যাংক পিএলসি-এর বিআইএসই শাখা, ঢাকা (সঞ্চয়ী হিসাব নম্বর- ৪৪০২৪৩৪০২৫৯০১) এ জমা দিয়ে রশিদের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২৬।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ