অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (৩ জন প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে)।
যোগদানের তারিখ ও সময়: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখ, সকাল ১০.০০ ঘটিকার মধ্যে অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা-১) বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদসহ ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
২. ডোপ টেস্ট (মাদকাসক্তি বিষয়ক সনদ) দাখিল করতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদপত্র।
৪. পুলিশ ভেরিফিকেশন ফরম, নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্র।
৫. ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা।
৬. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র।
অন্যান্য তথ্যাবলি: নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ০২ বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ