বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সালে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও ট্রেডসমূহ: কুক (মেস, ইউনিট, হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক মান (পুরুষ): উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারণ ৩২ ইঞ্চি।
শারীরিক মান (মহিলা): উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি), ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও প্রসারণ ৩০ ইঞ্চি।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত এবং সাতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৩৫ মিটার)।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস প্রেরণ করতে হবে। পরবর্তীতে পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে sainik.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ০৮ মার্চ ২০২৬ এবং শেষ তারিখ ০৭ এপ্রিল ২০২৬।
নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ